হোম > রাজনীতি

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হলে দেশ বস্তিমুক্ত হবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের সুশাসন প্রতিষ্ঠিত না থাকায় ধনীদের অর্থবিত্ত অস্বাভাবিকভাবে বাড়ছে এবং দরিদ্ররা হচ্ছেন আরো দরিদ্রতর। অথচ দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠিত থাকলে মানুষে মানুষে এ বৈষম্য থাকবে না বরং দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হলে ৫ বছরের মধ্যে দেশ বস্তিমুক্ত হবে ইনশাল্লাহ।

বুধবার লালমাটিয়া বাজার, সাততলা ভাঙ্গাওয়াল, মহাখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং দুর্গতদের সঙ্গে একান্তে কথা বলেন। ক্ষতিগ্রস্তদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ইয়াছিন আরাফাত, বনানী থানা আমির মিজানুর রহমান খান, সেক্রেটারি আব্দুল্লাহ রাফি প্রমূখ।

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ