হোম > রাজনীতি

খালেদা জিয়ার ‘ধৈর্য্য, সহনশীলতা ও দৃঢ়তা’ শিক্ষণীয় উদাহরণ: তাসনিম জারা

আতিকুর রহমান নগরী

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, ‘রাজনীতির কঠিনতম সময়গুলোতে বেগম খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে। কিন্তু তার ধৈর্য্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মত তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।’

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসীব করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়।

পাশাপাশি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়।

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা হচ্ছে: দেলাওয়ার হোসেন

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ