হোম > রাজনীতি

আ.লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকেও ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছে দলটি।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় গণঅধিকার পরিষদ।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন ভোটে অংশ নিতে না পারে। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নয়। কারণ, তারা যদি অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে নির্বাচন বানচাল হতে পারে।

তিনি আরও বলেন, তারা ভোটে অংশ নিলে সেটি হবে ইসির মাধ্যমে তাদের পুনর্বাসন। এছাড়া ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, আমরা সিইসিকে জানিয়েছি-ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪ দলকেও যেন ভোটের বাইরে রাখা হয়। এমনকি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে অনুষ্ঠেয় সংলাপেও যেন তাদের না ডাকা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাশেদ খাঁনের সঙ্গে দলের অন্যান্য নেতারাও উপস্থিত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা