হোম > রাজনীতি

গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি

প্রতিনিধি, ঢাবি

‘গণভবন বিজয় দিবস’ বা '৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের' বর্ষপূর্তি উপলক্ষে ‘ফতেহ গণভবন সাইকেল র‍্যালি’ শিরোনামে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে গণভবন পর্যন্ত এই সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে ঢাবি শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধিসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও শান্তিপূর্ণ স্লোগানের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাকিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়া ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও হোসাইন আহমাদ জোবায়েরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সাইকেল র‍্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনের দিকে অগ্রসর হয় এবং পরে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সাবেক সভাপতি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে র‍্যালির একটি ছবি পোস্ট করে লিখেন, ফতহে গণভবনের শুভেচ্ছা।

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ অছাত্র, তৃণমূলে তুলকালাম

জাপানে বাংলাদেশ দূতাবাসে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: হাবিবুল্লাহ মিয়াজী

শাপলা গণহত্যার ঘটনা শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ

টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নরের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ভারতে মুসলমানদের ওপর হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন বিরোধীদলীয় নেতার

ভারতে মুসলমানদের ওপর আক্রমণ বন্ধের দাবি

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক