হোম > রাজনীতি

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ হামলাকে নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিবৃতিতে ​গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আসাদুজ্জামান ফুয়াদের ভূমিকা অপরিসীম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিদ্রোহী ভূমিকা ফ্যাসিবাদের ওপর আতঙ্ক সৃষ্টি করেছিল। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনের ক্ষেত্রে তার ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ঈর্ষণীয়। এমন একজন জাতীয় নেতাকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এই কাপুরুষোচিত হামলা আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা হলো গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের ওপর হামলা চালানো হয়, তাহলে আসন্ন নির্বাচন উৎসবমুখর হওয়ার আশা ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, অবিলম্বে আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা