হোম > রাজনীতি

ইসিকে জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে (ইসি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলটি আশাবাদ ব্যক্ত করছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনের তারিখ ঘোষণা দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতিফলনের প্রধান মাধ্যম। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

তারা আরো বলেন, জাতীয় স্বার্থে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনে সক্ষম হবে। জমিয়ত সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা, ন্যায়বিচারভিত্তিক শাসন ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: আতিকুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: মঈন খান

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

বিমানবন্দরের অব্যবস্থাপনার দায় আড়াল করতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার

তিন মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

প্রবাসীদের অধিকার রক্ষায় প্রয়োজনে শহীদও হতে পারি: আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ