হোম > রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শনিবার সকালে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে বৈঠকটি হবে সকাল ১০টায়। এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। সেদিন এতে সই করে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল। পরে সনদে সই করে গণফোরাম। তবে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা না দেখে সই না করার সিদ্ধান্ত জানায় এনসিপি। এ ছাড়া বামপন্থী চারটি দল তাদের আপত্তির কথা জানিয়ে তা নিষ্পত্তি না হলে সই না করার কথা জানিয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা