হোম > রাজনীতি

বিএনপি জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে

ফরিদপুরে আমীর খসরু

আতিকুর রহমান নগরী

বিএনপি আর মেগা প্রজেক্টের দিকে যাবে না, বরং জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সুফল যেন শুধু ঢাকা বা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত না থাকে, সেজন্য বিএনপির নতুন স্লোগান হলো তারেক রহমানের অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করতে হবে। এটা লেভেল পেলিং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারবে।

শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার হলরুমে বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিএনপি এখন থেকে জনগণের কাছে এবং ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। রাজনীতি আর আগের মতো চলবে না। আমরা এবার যাদের সমস্যা তাদের কাছে ছুটে যাব। আর এ কারণেই প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি।

ব্যবসাবান্ধব দেশ গড়তে নীতির পরিবর্তনের ওপর জোর দিয়ে আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন নয়। এ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

অর্থনীতিকে পুনরুদ্ধারে ব্যবসায়ীদের ভূমিকাই সবচেয়ে বেশি উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের স্বপ্ন হলো প্রথমে অর্থনৈতিকভাবে দেশকে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড় করানো। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শুরুর দিকে ১৮ মাসে এক কোটি লোকের চাকরির ওয়াদা করেছে। এই লক্ষ্য পূরণে জিডিপির পাঁচ শতাংশ করে স্বাস্থ্য খাতে ও শিক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসা ও বিনিয়োগের জটিলতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। সেই ১৯টি পারমিশন নিতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর কেটে যায়। এরপর কেউ কি এদেশে এসে ব্যবসা করবে?

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক