হোম > রাজনীতি

এনসিপি নেত্রী রুমীর লাশ উদ্ধার: যা বলছেন স্বজনরা

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন তারপর হাসিনা সরকারের পতনে জীবনবাজী রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাত আরা রুমী (৩০)। তৎকালীন নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারির মিছিলের নজির স্থাপন করেছিলেন জুলাই কন্যা খ্যাত জান্নাত রুমী। এরপর তিনি এনসিপিতে যোগ দেন।

বৃহস্পতিবার রাজধানীর জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এমন ‘রহস্যময় মৃত্যু’ খবরটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ ছড়িয়ে পড়লে স্বজনরা দুঃখ প্রকাশ করেন।

রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, শুনেছি রুমীর রুমমেট বাড়িতে গিয়েছে। বুধবার রাতে একাই ছিলেন রুমী। তবে একই ফ্ল্যাটে পাশের রুমে অন্য রুমমেটরা ছিলেন। রাতে গৃহকর্মী পঞ্চম তলায় তাদের ফ্ল্যাটের সামনে গেলে দরজা খোলা দেখতে পান এবং ভেতরে আলো জ্বলতে দেখেন। এরপর উঁকি দিলে রুমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনিই সবাইকে ডেকে তোলেন বলে শুনেছি।

রুমীর মৃত্যু কারণ সম্পর্কে তার স্বজনেরা বলেন, হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন রুমী। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিস্তারিত তদন্ত করে দেখার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে আজ রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত। এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু