হোম > রাজনীতি

কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস

আতিকুর রহমান নগরী

নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে পবিত্র কোরআনকে অবমাননাকারী শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিশ্ববাসীকে পথপ্রদর্শনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই ধরণের ধৃষ্টতা যে ব্যক্তি দেখিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে প্রথম দিকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে এই জঘন্য কর্মকাণ্ডের দায় থেকে তাকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা উক্ত ঘটনায় চরম ধৈর্যের পরিচয় দিলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ দেশে দেখা যাচ্ছে, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ভক্তির জায়গার উপর বারবার আঘাত হানা হচ্ছে। একশ্রেণি ইসলাম বিদ্বেষীদের এসব উস্কানিমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উস্কানীদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনে আরো কঠোর আইন তৈরি করতে হবে।

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা

চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

ভিন্নমত দমনে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ