হোম > রাজনীতি

বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গড়তে লেবার পার্টি দৃঢ়প্রতিজ্ঞ : ডা. ইরান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা ফ্যাসিবাদকে পরাজিত করে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-৬ আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী জনাব রাকেশ রহমান এর সমর্থনে সূত্রাপুর-গেন্ডারিয়া থানা লেবার পার্টির উদ্যোগে লোহারপুলে ফ্যামিলি চাইনিজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও লুটপাটের রাজনীতির অবসান ঘটাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে আনারস মার্কায় ভোট দেওয়া মানেই গণতন্ত্র ও মানুষের অধিকারের বিজয়।

ডা. ইরান বলেন, লেবার পার্টি সমাজের নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মেহনতিসহ সর্বস্তরের গণমানুষের দল। আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছি। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করেই কেবল এই অপশক্তির অবসান ঘটানো সম্ভব।

সভায় মনোনীত প্রার্থী জনাব রাকেশ রহমান তার বক্তব্যে বলেন, আমি পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে সূত্রাপুর-গেন্ডারিয়াকে দুর্নীতি, লুটপাট, দখলবাজি ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। পুরাতন জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে কাজ করব। আমি পুরান ঢাকার সন্তান, জনগণের পাশে ছিলাম এবং থাকব। আমাকে বিএনপি জোটের প্রার্থী করলে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীকে নিয়ে নিরলস ভাবে কাজ করবো। ইনশাআল্লাহ পুরান ঢাকার ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনব।

বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও পুরান ঢাকার কৃতি সন্তান এডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন, পুরান ঢাকার মানুষ ঐতিহ্যপ্রেমী, ন্যায়প্রেমী ও সাহসী। আজ আমাদের সামনে একটি সুযোগ এসেছে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটমুক্ত একটি সমাজ গড়ার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি সমর্থন করলে লেবার পার্টির আনারস মার্কার প্রার্থী জনাব রাকেশ রহমান জনগণের পাশে থেকে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা করবেন এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন। আমি সকলকে আহ্বান জানাই—আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আনারস মার্কাকে বিজয়ী করি।

ইলিয়াস খান খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, কোতোয়ালি থানা সভাপতি মো. আনিস মোল্লা, গেন্ডারিয়া থানা সদস্য সচিব মো. আলমগীর হোসেন, লেবার পার্টির মহানগর নেতা সাহাজুল ইসলাম স্বপন, রাজিয়া সুলতানা রোজি, সূত্রাপুর থানার আজাদুর রহমান, পিজুস কান্তি হালদার ও মহানগর ছাত্রমিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ নেতৃবৃন্দ।

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ