হোম > রাজনীতি

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান ফেলে কক্সবাজারে কেন এনসিপি নেতারা?

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

রাজধানীতে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি ফেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা কক্সবাজারে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে ইনানী সৈকতের কাছে বিলাসবহুল রয়েল টিউলিপ হোটেল অ্যান্ড স্পাতে উঠেন।

কক্সবাজারে যাওয়া এনসিপি নেতারা হলেন—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী ও ডা. তাসনিম জারা ।তাদের এই সফরের খবর প্রকাশ্যে আসার পর নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব ফেসবুকে দাবি করেছেন—এই চার নেতা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন।

তবে বৈঠকের বিষয়টি এনসিপি যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নেতারা কোনো রাজনৈতিক বৈঠকের জন্য নয়, বরং ব্যক্তিগত ছুটি কাটাতে কক্সবাজারে গেছেন। ঢাকাতে তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন না, তাই নির্জনে সময় কাটাতে তারা এই স্থান বেছে নিয়েছেন।

পুলিশ এবং হোটেল কর্তৃপক্ষ সূত্র প্রথমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও পরে তাদের বক্তব্য পরিবর্তন করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত এনসিপি নেতারা হোটেলে পৌঁছাননি এবং সেখানে কোনো বিদেশি অতিথিও নেই।

জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের

হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়কে 'বানোয়াট' দাবি খেলাফত ছাত্র মজলিসের

নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

মিথ্যা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডে প্রতিবাদ

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের