হোম > রাজনীতি

যোগ্য নেতৃত্বের অভাবে দেশের সম্ভাবনা কাজে লাগেনি: শিবির সভাপতি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আজও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, বেকারত্ব, মাদক ও নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সংকটকালে ছাত্রশিবির চরিত্র গঠন ও সৃজনশীলতার মাধ্যমে ছাত্রসমাজকে নতুন জাগরণের পথে এগিয়ে নিতে কাজ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য ও জবাবদিহিতার অভাবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ভোটাধিকার হরণ, ভিন্নমতের দমন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ইসলামী মূল্যবোধ দমনের মাধ্যমে দীর্ঘদিন দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। বলেন, ‘একাত্তরের চেতনার নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী দেশে গুম, খুন, লুটপাট ও শিবিরের নেতাকর্মীদের হত্যার উপযোগী বলে প্রতিষ্ঠিত করেছিলো। জুলাই ছাড়াও ১৯৭৭ সাল থেকে প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের হাতে নিহত ২৩৮ জনের হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন জাহিদুল ইসলাম।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান