হোম > রাজনীতি

দায় এড়ানোর রাজনীতি করি না: যুবদল সভাপতি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আমরা দায় এড়ানোর রাজনীতি করি না, কোন ঘটনা ঘটলে অস্বীকারও করি না। যুবদলের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেয়া শুরু করেছে।

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়