হোম > রাজনীতি

পরিবারে মা এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশ্বের সকল মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, ‘আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সব মাকে। আমি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’

মায়ের ত্যাগ ও মহিমা তুলে ধরে তিনি লেখেন, ‘পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা দিনের সব অবসাদ, ক্লান্তি ঘুচিয়ে সব সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন। সুমাতার সাহচর্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানব-সত্ত্বার জাগরণ ঘটে। সন্তানের আত্মাকে করে নির্মল, স্বচ্ছ ও পবিত্র।’

তিনি বলেন, ‘মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবে স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন। বহু দেশ ও সংস্কৃতিতে এই দিনটি উৎসাহ ও আবেগের সঙ্গে পালিত হয়। মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস—মা দিবস।’

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ ও সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ ও পরিশ্রমে। নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। স্কুল থেকে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে—সে জন্য তাঁর সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছিল।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনে নারী শিক্ষার আলোকবর্তিকা ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা। শৈশব থেকে আনন্দ-বেদনা, ভয় কিংবা উদ্দীপনার প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম।’

শেষে তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করেন, ‘সব মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। সন্তানকে নির্ভুল ও সঠিক পথে পরিচালিত করতে পারে কেবল সুমাতা, যাতে জাতির আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়।’

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল