হোম > রাজনীতি

জেএসডির ১০ দফা ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার

১০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এ ইশতেহার ঘোষণা করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ছিল শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার ইতিহাস। আজও রাষ্ট্র কাঠামোতে ঔপনিবেশিক এবং বৈষম্যমূলক ধারা রয়ে গেছে। আমরা চাই অংশীদারিত্বমূলক গণতন্ত্র, যেখানে শ্রমজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও সাধারণ মানুষ কেবল ভোটার নয়, রাষ্ট্র পরিচালনায় সক্রিয় অংশীদার হবে।

তিনি আরও বলেন, এ ইশতেহার শুধু সরকার পরিবর্তনের নয়, বরং রাষ্ট্র সংস্কারের পাথেয়। ৭১ ও ২৪ এর শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের ১০ দফার প্রস্তাব বাস্তবায়ন জরুরি মনে করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডি সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা: হেলালুজ্জামান আহমেদ,নাগরিক ঐক্য'র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার,বাংলাদেশ জাসদ যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু,বাংলাদেশ গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু,ভাসানী জনশক্তি পার্টি'র প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস।

উপস্থিত ছিলেন জেএসডি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মো. মোস্তফা কামাল, ইকবাল খান জাহিদ, আব্দুল মান্নান মুন্সী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কবি সাহানা সেলিম, তৃতীয়-চতুর্থ সরকারী কর্মচারী নেতা এম এ আওয়াল, যুব বাঙালির নেতা কাজী মাহতাব উদ্দিন তানসেন, ইউসুফ রুজেল, বাংলাদেশ ছাত্রলীগ(বৈ.স)কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাবিলা সুলতানা প্রমুখ।

জেএসডির ১০ দফার মূল প্রস্তাবনা

দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ: নিম্নকক্ষ ৩০০ সদস্য, এলাকাভিত্তিক নির্বাচিত।

উচ্চকক্ষ ২০০ সদস্য: শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও রাষ্ট্রপতি মনোনীত। ৯টিপ্রদেশ ও প্রাদেশিক সরকার ব্যবস্থা।

জাতীয় ঐকমত্য সরকার: প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দল থেকে, উপ-প্রধানমন্ত্রী নিকটতম সংখ্যাগরিষ্ঠ দল থেকে।

প্রার্থী প্রত্যাহার (Recall) ও

জনগণের আইন উদ্যোগ:

১৫% ভোটারের লিখিত আবেদনে নতুন আইন প্রণয়নের সুযোগ।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার:

রাষ্ট্রপতি নির্বাচিত নির্দলীয় বা অদলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচনকালীন সরকার গঠন।

স্বাধীন নির্বাচন কমিশন: রাজনৈতিক প্রভাবমুক্ত, ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত।

ফেডারেল সরকার ও স্ব-শাসিত উপজেলা:

মেট্রোপলিটন সরকার, নয়টি প্রদেশ, নির্বাচিত প্রাদেশিক সরকার, স্থানীয় স্ব-শাসিত প্রশাসন।

জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (NEC):

শ্রম, কর্ম ও পেশার প্রতিনিধির মাধ্যমে বাজেট ও নীতি প্রণয়ন সুপারিশ।

জাতীয় নিরাপত্তা কাউন্সিল (NSC):

রাষ্ট্রপতি অধীনে, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা-বিমান-নৌ প্রধান।

সাংবিধানিক আদালত:

৭ সদস্যবিশিষ্ট, সাংবিধানিক জটিলতা চূড়ান্তভাবে সমাধান।

স্থায়ী বিচার বিভাগীয় কাউন্সিল: বিচার বিভাগের স্বাধীনতা, হাইকোর্ট ও উপজেলা পর্যায়ে বিস্তৃতি, মানবাধিকার বেঞ্চ।

সংবিধান ও শাসন সংস্কার: প্রধানমন্ত্রীর দুই টার্ম সীমা, ৭০ অনুচ্ছেদ সংস্কার, বিচারক নিয়োগ ও ক্ষমতার ভারসাম্য।

স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন সংস্কার: সর্বজনীন স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, নিরাপদ সড়ক ও পরিবহন।

গণমাধ্যম ও জাতীয় সমঝোতা কমিশন: স্বাধীন, বিবিধ ও দায়িত্বশীল গণমাধ্যম, সংঘাত নিরসন।

পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার: মানবিক, জবাবদিহিমূলক পুলিশ, স্বচ্ছ ও কার্যকর দুর্নীতি প্রতিরোধ।

পরিবেশ ও জলবায়ু উদ্যোগ: জীবাশ্ম জ্বালানি হ্রাস, নবায়নযোগ্য শক্তি, পরিকল্পিত বনায়ন ও আইনগত বাধ্যবাধকতা।

তথ্য ও প্রযুক্তি: ডিজিটাল বাংলাদেশ, উচ্চগতির ইন্টারনেট, ফ্রিল্যান্সার সুবিধা।

নারীর ক্ষমতায়ন: সকল স্তরে সমঅংশীদারিত্ব, সংসদে নারী প্রতিনিধিত্ব, কর্মক্ষেত্রে সমতা।

প্রতিরক্ষা ও নিরাপদ জ্বালানি: আধুনিক প্রতিরক্ষা বাহিনী, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার।

অর্থনৈতিক উন্নয়ন ও যুব-উন্নয়ন: মাইক্রোক্রেডিট, কৃষি ও শিল্প উন্নয়ন, প্রবাসী বিনিয়োগ, উপজেলা শিল্পাঞ্চল, যুব প্রশিক্ষণ, ৫ কোটি মানুষের কর্মসংস্থান।

এই ১০ দফা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এবং তারা মার্কায় দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম

বিএনপির নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

নির্বাচনের দিন যুবকেরা সজাগ থেকো: জামায়াত আমির

তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

৭১ নিয়ে বস্তা পচা বয়ান জনগণ আর খাবে না: এটিএম আজহার

হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ, প্রশ্ন আসিফ মাহমুদের

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ: ছাত্রশিবির

কওমি সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির