হোম > রাজনীতি

সোহরাওয়ার্দীতে শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

জানা গেছে, শনিবার সকাল দশটা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। তবে মহাসমাবেশের মূলপর্ব শুরু হবে দুপুর দুইটা থেকে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সারা দেশ থেকে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।

সূত্রমতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লাগাতার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিলো। এই ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরণের সমন্বয়ও হয়েছে। আজকের মহাসমাবেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে।

এদিকে মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে প্রস্তুতি সম্পর্কে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে, লঞ্চ ও ট্রেনে করে কয়েক লক্ষ জনতা সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবেন ইনশাআল্লাহ। দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে মহাসমাবেশ থেকে।

তিনি বলেন, মহাসমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদেরকে দাওয়াত করা হয়েছে। এতে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক