হোম > রাজনীতি

তানভীর আহমেদ রবিনের দিনভর গণসংযোগ

ঢাকা-৪ আসন

স্টাফ রিপোর্টার

ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন নির্বাচনি গণসংযোগে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি কদমতলী থানার ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

৫৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ও অলিগলি ঘুরে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন রবিন। ভোটার ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগে তিনি মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এসময় তিনি আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সিনির্বাচনি গণসংযোগে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক হুসেন মাস্টারসহ মহানগর ও স্থানীয় ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেলে তানভীর আহমেদ রবিন ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন, ঋষিপাড়া, মিষ্টির দোকান, কমিশনার রোড হয়ে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত গণসংযোগ চালান। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, থানা বিএনপির আহ্বায়ক আবু নাসের ফকির, প্রথম যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল, এবং ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক