হোম > রাজনীতি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল মানবতা ধ্বংসের খেলায় মেতেছে: ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সন্ত্রাসমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের নেতারা।

তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল সম্পূর্ণ বিনা উস্কানিতে ইরানে বর্বরোচিত হামলা করে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করেছে। এর ফলে ইরান-ইসরাইলের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু সামরিক সহযোগিতাই দিচ্ছে না, বরং অযাচিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে সরাসরি সম্পৃক্ত হয়ে ইতিহাসের ঘৃণ্যতম নজির স্থাপন করেছে। আমরা সন্ত্রাসমূলক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সোমবার রাজধানীর লালবাগে দলের মজলিসে শুরার বৈঠকে ইসলামী ঐক্যজোট নেতারা এসব কথা বলেন। তারা আরো বলেন, ইরানে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মানবতা ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করতে মরিয়া হয়ে কাজ করছে। ফলে আজ ইরান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন রক্তে রঞ্জিত।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার সভায় বক্তব্য রাখেন জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতী শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মুফতী মনজুর মুজিব, মুফতী তাসলীম আহমদ, মুফতী আনিসুর রহমান, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মুফতী শামসুদ্দীন বড়াইলী, মাওলানা শহীদুল আনোয়ার, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আনসারুল হক ইমরানসহ শূরার অন্যান্য সদস্যরা।

সভায় ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জাতিসংঘ, ওআইসি, আরবলীগ এবং সভ্য বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্রগুলোকে জরুরি ভিত্তিতে আগ্রাসী যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় এবং ইরান ও ফিলিস্তিনে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে