হোম > রাজনীতি

বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় যুবশক্তির উদ্বেগ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় তিনিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন একজন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে জাতীয় যুবশক্তি। বুধবার রাতে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে যুবশক্তি বলে, নির্বাচনি প্রচার-প্রচারণা সহিংসতামুক্ত পরিবেশে পরিচালিত হওয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচন যখন শান্তিপূর্ণ করার জোর চেষ্টা চলছে, তখন এ ধরনের সহিংসতা ও রক্তপাত জনমনে ভয় ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর আশঙ্কার সৃষ্টি করবে।

জাতীয় যুবশক্তি সরকারের প্রতি আহ্বান জানায়, এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শুরু করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা রোধে সব পক্ষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছে জাতীয় যুবশক্তি।

বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল

আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. ইরান

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ