হোম > রাজনীতি

রাজনীতিকে ইবাদতে পরিণত করুন, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান

বিএনপি নেতা সাঈদ আল নোমান বললেন

আমার দেশ অনলাইন

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেছেন, ‘রাজনীতিকে ইবাদতে পরিণত করুন। পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান।’

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি নগরের হালিশহরের বারনীঘাট গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দবী পাড়া, গোডাউন বাজার উত্তর গেইটসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, ‘ঝড়, বৃষ্টি, দুর্ভোগ, দুর্যোগ হয়তো থেমে যাবে, কিন্তু আমাদের দায়িত্ব থামবে না। সেটার নামই রাজনীতি। যদি নিঃস্বার্থ সেবা করতে জানি, সেটার নাম ইবাদত। অতএব রাজনীতিকে ইবাদতে পরিণত করুন। যেন আমরা মানুষের পাশে যেভাবে আছি, সেভাবে বাকি জীবনটা কাটাতে পারি।’

তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন।

এ সময় এমপি সাঈদ আল নোমান পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় সাঈদ আল নোমান বলেন, ‘দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। বিএনপি গণমানুষের দল।’

‘পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন, তা করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্যোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদেরও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।’

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল ছাত্রদল

দুর্যোগে মানুষের পরিচয় একটাই—‘মানুষ’: ধর্ম পরিচয় বিবেচ্য নয়

দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে: সারজিস আলম

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই: শামা ওবায়েদ

মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল, জামায়াতের নারী এমপির আক্ষেপ