হোম > রাজনীতি

ভয় নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে: পলক

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় আদালতে থেকে হাজতখানায় নেয়ার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।

কার উদ্দেশ্যে এমন বার্তা এর জবাবে আর কোন কথা বলেননি তিনি। তবে এসময় পাশ থেকে আইনজীবীরা বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পারছেন। কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে শুধুই হাসেন। এরপর তাকে কারাগারে নেয়া হয়।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়।

রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলেছিলাম। কিন্তু শুনানি শেষে আদালত তার চার রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে যাত্রবাড়ী থানার পারভেজ হত্যার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও রিমান্ড দেওয়া হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নেয়া হয়।

এছাড়া এদিন শমসের মবিন চৌধুরী হাত উঁচু করে হান্ডকাফ দেখিয়ে বলেন, এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া। একটু পর থেমে তিনি আরও বলেন, খেতাবপ্রাপ্ত আহত, পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া। এটা কেন? এরপর তিনি নীরবে হাজতখানায় চলে যান।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়