হোম > রাজনীতি

ঢাকা মহানগর জাগপা কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটি অনুমোদন করেন।

এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাগপার মহানগর কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান দলের মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ইঞ্জি. আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো. মোস্তফা কামাল, মো. আনিসুর রহমান টিটু এবং আহমেদ মামুন নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো. নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উত্তর থেকে নাজমুল হাসান এবং দক্ষিণ থেকে মো. নাদিম আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন উত্তর থেকে ইফাজ বিন ইসমাইল এবং দক্ষিণ থেকে সান্টু শিকদার।

এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন- দপ্তর সম্পাদক মো. ওসমান গনি, সহ-দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ জাহিন।

সদস্য পদ পেয়েছেন মো. তামিম সিকদার, মো. সিফাত, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদী হাসান, মো. টিটু মিয়া, নাদিম হাসান খান, মো. সুমন, মো. আনোয়ার হোসেন এবং মো. রোকনুজ্জামান।

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইসলামী ঐক্য জোট নেতাদের সাক্ষাৎ