হোম > রাজনীতি

সাভারে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার

ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে শোডাউন করেছেন। সোমবার সকালে সাভার মডেল মসজিদের সামনে থেকে রিকশা প্রতীক নিয়ে এই শোডাউন শুরু হয়।

এ সময় নেতাকর্মীরা সাভারের ব্যাংক টাউন হয়ে পৌরসভা, নবীনগর ও নয়ারহাট অতিক্রম করে বাইপাইল, বলিভদ্র ও চারাবাগে যান। পরে আকরাইন ও পাকিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

শোডাউনে অংশ নিয়ে মুহিউদ্দীন রাব্বানী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, সাভার–আশুলিয়াকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তাদের দলের লক্ষ্য।

তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন, মাওলানা ইব্রাহীম, মাওলানা খন্দকার কাউসার, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আফসার মাহমুদসহ দলীয় অন্যান্য নেতারা।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা