হোম > রাজনীতি

ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল

স্টাফ রিপোর্টার

ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাজধানীর বাংলামোটরে ছাত্র-তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা এ তথ্য জানান। এছাড়া ছাত্রনেতারা নিজেদের ফেসবুক আইডি ও পেজেও এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নয়া রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চান তারা। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’— এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা।

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, এই প্রচারণার মাধ্যমে তারা সরাসরি ১ লাখ মানুষের কাছে পৌঁছাবে। দলের নাম, মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে।

সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। নতুন দল গঠনে বিভিন্ন বিষয়ে মতামত চেয়ে ইতোমধ্যে অনলাইনে গুগল ফর্ম ছেড়েছে ছাত্র-তরুণরা।

এতে জানানো হয়, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার ও সর্বস্তরের এক লাখের বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এই কর্মসূচির লক্ষ্য। নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করে ছাত্ররা।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস