হোম > রাজনীতি

নির্বাচনি হলফনামায় সম্পদের যে তথ্য দিলেন নুর

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আয়-সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে।

হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নুরুল হক নুরের মোট ঘোষিত সম্পদের মূল্য ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ। মারিয়া আক্তারের পেশা শিক্ষিকা বলে উল্লেখ করা হয়েছে।

নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ টাকার বেশি। ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

ভূমি সম্পদের হিসেবে নুরের নামে রয়েছে ৮২ ডেসিমেল কৃষিজমি। তার স্ত্রীর নামে রয়েছে ৩ একর কৃষিজমি। নুরের নামে দেনা দেখানো হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা। তবে কোনও ব্যাংক ঋণ নেই বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তবে আগের আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল হক নুর। যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে আসনটিতে নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা থাকায় বিএনপি দলীয় প্রার্থী দেয়নি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক