হোম > রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মামুনুল হক

স্টাফ রিপোর্টার

এভারকেয়ার হাসপাতালে মাওলানা মামুনুল হক। ছবি : আমার দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার সকাল ৭টায় তিনি সেখানে যান।

হাসপাতালে পৌঁছে মামুনুল হক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট

চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: ডা. রফিক

রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত নয় বাঁকা হয়ে গেছে: সংসদে জামায়াত এমপি

সাংবাদিকরা ভালো থাকলে দেশ, জাতি ও গণতন্ত্র ভালো থাকবে: দুলু

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

আমার দেশের রিপোর্টার ইমরানকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে

বাংলাদেশে সোশ্যাল ডেমোক্রেসির বীজ বপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক