হোম > রাজনীতি

শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত নৃশংস দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

মঙ্গলবার লেবার পার্টির দফতর সম্পাদক মো. মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডা. ইরান আরো বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে যেভাবে অভিযান পরিচালিত হয়েছিল, তা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি শাপলা চত্বরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী