হোম > রাজনীতি

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

ইসলামী আন্দোলনের নেতা মাওলানা কে এম শরীয়াতুল্লাহ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ এদেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য এখানে ছুটে আসে। অনুন্নত সিস্টেম এবং পরিবেশ—দুটোই প্রাকৃতিক নিয়মের বিপরীত।

প্রধানমন্ত্রী নেশা-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন; অথচ রাজধানীর হৃদপিণ্ডের মধ্যে গড়ে উঠেছে মাদক কারবারিদের আস্থার জায়গা। দেখার মতো মনে হয় কেউ নেই। আমরা এগুলো নিয়ে আগেও বলেছি, এখনও বলছি। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না? মাদক, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সকল মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের হাব হচ্ছে ঢাকা মেডিকেল এলাকা। মাঝে মাঝে মনে হয়, ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘গাঁজাখোর জোন’।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন শাহবাগ থানার সভাপতি আলহাজ আবদুর রহমানের সভাপতিত্বে ‘শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীল মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নগর সেক্রেটারি আরও বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি মেডিকেলকে আধুনিকতার ছোঁয়া দিন। উত্তরাধুনিক যুগেও এ দেশের মানুষ বহির্বিশ্বে চিকিৎসার জন্য যাচ্ছে, এটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি। এছাড়া মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন।

থানা সেক্রেটারি হাজী কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট, ওয়ার্ড, থানার নেতৃবৃন্দ।

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি