হোম > রাজনীতি

খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দিন। ছবি : আমার দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৭২ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয়।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ এশার নামাজের পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মাওলানা হেলালুদ্দিন ছিলেন ইলম-আমল, নৈতিকতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইসলামী শিক্ষা বিস্তার, দাওয়াত, তাশকিল এবং ইসলামী রাজনীতির অঙ্গনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে সততা, নিষ্ঠা ও সাদামাটা জীবনের অনন্য উদাহরণ রেখে গেছেন; তা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা আরো বলেন, মরহুমের ইন্তেকালে আমরা একজন প্রকৃত আলেমে-দ্বীন, অভিজ্ঞ মুরব্বি ও আদর্শবান শিক্ষকের শূন্যতা অনুভব করছি; যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা মরহুমের মানবীয় সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীদের প্রতি সবরে জামিল দান করুন, আমীন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা