হোম > রাজনীতি

ইসরাইলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে পরিচালিত ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় তিনি টেবিলে রাখা কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান। এ সময় আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে এই পণ্যটি ফেলে দেন হাজারও নেতাকর্মী।

আমিনুল হক ফিলিস্তিনে সব শহিদের আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে বলেন, ইসরায়েল যুদ্ধনীতি ভঙ্গ করে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের ওপরে এ ধরনের হত্যাযজ্ঞ আমরা আর দেখতে চাই না।

অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও দেশে স্থিতিশীলতা ফেরাতে পারেনি দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। আমরা বিশ্বাস করি, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। মানুষ পরিপূর্ণভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের মানুষ স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়। সেটি তখনই সম্ভব, যখন দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিনুল হক সরকারকে বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: বরকতউল্লা বুলু

শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নতুন দায়িত্বে সারজিস আলম

আ.লীগের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে: জামায়াত

পিলখানার ঘটনা ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির