হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে: এনসিপি

স্টাফ রিপোর্টার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে আসন্ন সংসদ নির্বাচন নয়, এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন করতে হবে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের প্রতিক্রিয়ায় আখতার বলেন, 'বাংলাদেশের ছাত্র জনতা সকলের রক্তের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, জুলাই সনদে যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে, সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সেই প্রক্রিয়াতে গঠন করতে হবে। এ আহ্বান এবং এই বাধ্যকতার কথা জানিয়ে আজকের যে রায়, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি।

আখতার বলেন, বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন, তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং জাতি মুক্তি লাভ করেছে। আমরা এটাকে ইতিবাচক

ঘটনা হিসেবে দেখি।

আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, ঠিক এই মুহূর্তে তত্ত্ববধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন দিতে ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন