হোম > রাজনীতি

শহীদ হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের শোককে জাতীয় শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি মানুষের অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে নির্ভীকভাবে কথা বলেছেন। এ দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করা। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে হবে। দেশি ও বিদেশি যেসব চক্র গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করতে চায় এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এভাবেই শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা