হোম > রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত

আতিকুর রহমান নগরী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে।

এর আগ খালেদা জিয়াকে নিয়ে লাল-সবুজ গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে গাড়টি পৌছায়। সঙ্গে আছেন তারেক রহমান।

বেলা ১১টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। লাশবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

খালেদা জিয়ার জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে

শাহ আলীর ঘটনায় জামায়াতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

শিক্ষাঙ্গণে মব কালচার ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে: ছাত্র জমিয়ত

সব ক্ষেত্রে তাকওয়া চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব: আব্দুল হালিম

ঈদে নিরাপদ যাতায়াত নিশ্চিতের আহ্বান খেলাফত মজলিসের

জামায়াত নেতাদের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম