হোম > রাজনীতি

ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য সময়ের দাবি: নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

নেজামে ইসলাম পার্টির নেতারা বলেছেন, জাতিকে বিভক্ত করে শাসনের যে নীতি চলছে, তা রাষ্ট্র ও সমাজকে দুর্বল করছে। এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্যগড়ে তুলতে হবে। ইসলামপ্রিয় জনতা, সব রাজনৈতিক শক্তি ও সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব দেশে একটি ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, নেজামে ইসলাম পার্টি মনে করে, একটি নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে জনগণের অধিকার, ন্যায়ের শাসন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেছেন, ফ্যাসিবাদের শাসনামলে ভয়াবহ চক্রের কবলে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার—সবকিছুই বারবার পদদলিত হয়েছে। বিরোধী মতের দমন, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শাসন চালানো হয়েছে। এই অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলা অপরিহার্য।

মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ডা. মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল তালুকদার, সহকারী অর্থ সচিব আনওয়ারুল কবীর, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রশিক্ষণ সচিব মাওলানা শরিফুর রহমা প্রমুখ।

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ