হোম > রাজনীতি

প্রশাসন আমাদের সাথে ফ্যাসিস্ট আচরণ করছে : আফরোজ ইমি

স্টাফ রিপোর্টার

ডাকসু ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, এই প্রশাসন গত ডাকসু নির্বাচনি প্রশাসনের চেয়েও দায়িত্বজ্ঞানহীন এবং বাজে আচরণ করছে। আমাদের কোন বক্তব্য না নিয়ে এই প্রশাসন ফ্যাসিস্ট আচরণ করছে।

ইমি বলেন, ডাকসু নির্বাচন কমিশন যেহেতু প্রার্থীদের কোন কথা শুনবে না সেহেতু সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি জানিয়ে দিতে পারত। সিনেটে ডেকে এনে আমাদের প্রচারণার এই প্রথম ঘন্টা অপচয় না করলেই বেশি ভালো হতো।

গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, সাংবাদিকরাই নিউজ করেছেন যে, গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলগুলো কিন্তু বিধিমালা ভেঙে প্রচারণা করেছে এবং মেয়েদের হলে মেয়েদের থাকা নিয়ে যে সতর্কতা দেওয়া হয়েছে তা আমাদের গ্রহণযোগ্য মনে হয় নাই।

তিনি আরও বলেন, এই নির্বাচনের আগে বিভিন্ন বিভাগের পরীক্ষা বিশেষ করে ৭ তারিখেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে। একজন প্রার্থীও তো শিক্ষার্থী সুতরাং পরীক্ষার কারণে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

নির্বাচনি পরিবেশ সম্পর্কে ভিপি প্রার্থী ইমি বলেন, কয়েকটি দল ইতিমধ্যেই নির্বাচনের পরিবেশ কলুষিত করে ফেলেছে এবং প্রশাসনও একপাক্ষিক আচরণ করছে যা আমাদের ক্ষুব্ধ করে তুলছে। প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

প্রশাসন প্রার্থীদের মিটিংয়ে ডেকেও কোন কথা শুনে না সুতরাং তাদের বিষয়ে কথা বলে কি লাভ হবে?

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

চার দিনের সফরে রাতে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

মসজিদ ও বাড়িঘর ভেঙে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম