হোম > রাজনীতি

ঢাকায় সবচেয়ে ধনী জামায়াত প্রার্থীর সম্পদের পরিমাণ কত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লাহ। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ (স্থাবর ও অস্থাবর) ঢাকা-৭ আসনে (চকবাজার, বংশাল, পুরান ঢাকার বিভিন্ন এলাকা) দলটির প্রার্থী মো. এনায়াত উল্লাহর। তার সম্পদ রয়েছে প্রায় ১১৬ কোটি টাকার।

তবে তার ঋণও রয়েছে, যার পরিমাণ প্রায় ৮৩ কোটি টাকা। এ প্রার্থী গত অর্থবছরে সরকারি রিটার্ন দাখিল করেছেন ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫৫৪ টাকা।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বছরে এনায়েত উল্লাহর আয় ৬ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি পরিচালক (অ্যাসোসিয়েশন গ্রুপ) হয়েছিলেন।

হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদ আছে ৯২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকার। এর মধ্যে বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭৭ কোটি ২৩ লাখ টাকার মতো। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৭ কোটি ৫ লাখ টাকার।

তিনি পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন এনায়েত উল্লাহর তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে।

সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ

প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ ও দূর্নীতিবিরোধী কার্ড চান আসিফ মাহমুদ

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট

চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: ডা. রফিক

রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত নয় বাঁকা হয়ে গেছে: সংসদে জামায়াত এমপি

সাংবাদিকরা ভালো থাকলে দেশ, জাতি ও গণতন্ত্র ভালো থাকবে: দুলু

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ