ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এ সময় তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বলানির সংকট দিন দিন প্রকট রূপ ধারণ করছে। টেকসই ও কার্যকরী পদক্ষেপ নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, কর্মকর্তারা অতীতের সরকারের উপর দায় চাপাচ্ছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের ব্যর্থতা ঢাকতে অতীতের উপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস অতিক্রম হওয়ার পরও জাতীয় সংকট নিরসনে টেকসই কোন নীতিমালা প্রনয়ণ করতে পারেনি। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। মাদকের সয়লাবে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নীতি নৈতিকতাহীন অমানবিক একটি সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের বিকল্প নেই।
ঢাকা মহানগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদ মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থানপ্রাপ্তরা হলেন-সভাপতি
আতিকুর রহমান মুজাহিদ, সহ সভাপতি মুফতি ওয়ালীউল্লাহ, অধ্যক্ষ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম ও ডা. মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি মোস্তফা আল-মামুন মনির, সাংগঠনিক সম্পাদক-১ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-২ মুফতি নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-৩ মাওলানা আব্দুল কুদ্দুস রশিদী, সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক-৫ হাফেজ আবু হানিফ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক-৬ মুফতি হাফিজুল হক ফাইয়াজ,
প্রচার সম্পাদক মুফতি মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল্লাহ শাকিল, অর্থ ও প্রকাশনা সম্পাদক এবিএম রাকিবুল হাসান প্রমুখ।