হোম > রাজনীতি

সাত দফা দাবিতে খেলাফত আন্দোলনের তিন দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনি-ভিত্তি প্রদান ও সে অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবিতে তিন দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

মঙ্গলবার দুপুর ২ টায় ‘মারকাজুল খেলাফত’ কামরাঙ্গীরচর মাদরাসায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা / উপজেলায় বিক্ষোভ মিছিল।

দলটির দাবিগুলো হচ্ছে- জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। শাপলা গণহত্যা ও ২০২৪ এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চব্বিশের আন্দোলনকারীদের ন্যায় শাপলা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে। বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচারকৃত সব অর্থ ফেরত আনতে হবে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, কেন্দ্রীয় নেতা মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি