হোম > রাজনীতি

গাজীপুরে কুপিয়ে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই ঘটনার তীব্র সমালোচনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তুহিন গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি ফেসবুক লাইভ সম্প্রচার করেছিলেন। আর ঐদিন রাতেই চাঁদাবাজ চক্রটি তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এ ঘটনা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে।

অধ্যাপক পরওয়ার বলেন, যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি জাতির জন্য এক ভয়াবহ অশনিসংকেত।

বিবৃতিতে তিনি বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ। তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর পাশাপাশি মানুষ হত্যা পর্যন্ত করছে। এমনকি নিজেরা নিজেদের মধ্যেও খুনাখুনি করছে চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে।

তিনি চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একইসাথে, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অধ্যাপক পরওয়ার নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস