হোম > রাজনীতি

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন নাহিদের

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

নাহিদ লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।

তিনি আরও লেখেন, আমরা প্রত্যাশা করি, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।

এনসিপির আহ্বায়ক লেখেন, ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন