হোম > রাজনীতি

আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন ডা. আব্দুল্লাহ তাহের

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতারের ওপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এতে তারা নিজেরাই অপমানিত হয়েছে। এ ধরনের অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নিউইয়র্কের ম‍্যানহাটনে স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেনের ওপর বিমানবন্দরে ডিম ছুড়ে মারা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে এসেছেন।

এদিকে ডিম নিক্ষেপের ঘটনায় নিউইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবলীগের নেতা।

এর আগে নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

তার আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

অতিরিক্ত ভাড়া ফেরতের নামে ধোঁকাবাজি চলছে: বিরোধীদলীয় নেতা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: সেলিম উদ্দিন

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে: মো. আক্তারুজ্জামান

সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে

সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান