হোম > রাজনীতি

অরাজকতা-দুর্নীতি রুখতে পারে জনগণই: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে পারে একমাত্র জনগণ এবং গণতন্ত্র।

রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। এই দুই সংকট কাটানো না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাতে যেকোনো পরিকল্পনাই ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে।

তিনি অভিযোগ করে বলেন, স্বৈরশাসকের মতো কিছু মানুষ বিএনপিকে সমালোচনা করছে। অথচ বিএনপি সরকারের আমলে তাদের দুইজন মন্ত্রী ছিলেন। শেষদিন পর্যন্ত তারা মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন দুর্নীতির বিরুদ্ধে খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট। বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি, বলেন তিনি।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কি না। আমরা বলেছিলাম আমরা জনগণের কাছে যাবো। কারণ জনগণই আমাদের শক্তির উৎস।

অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় তিনি বলেন, যারা বলে আমাদের দেখেননি, এবার দেখুন তাদেরকে মানুষ ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা হত্যা, লুণ্ঠন আর নির্যাতন চালিয়েছে, তা জাতি ভুলে যায়নি।

রাজনীতির ময়দানে স্বর্গ-নরক নির্ধারণের ভাষা ব্যবহারকারীদের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত-দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা