হোম > রাজনীতি

কক্সবাজারে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আজ বুধবার দুপুরে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং অনেকে মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ প্রাণপণ চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। এজন্য মাটির নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক পাহাড়ধসের ঘটনায় যেসব রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হচ্ছে, এর জন্য মূলত মিয়ানমারের জান্তা সরকার দায়ী। জান্তা সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পালিয়ে এসে বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য করেছে। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যুতে শিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার ষান্মাসিক মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত

সরকারি হিসাব কমিটির সভাপতি ডা. তাহের

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

প্রাথমিকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জাতীয় যুবশক্তির

বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ দেব না: বিরোধীদলীয় নেতা