হোম > রাজনীতি

পাচার করা অর্থের পাহাড়ে বসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন

সোহেল তাজের পোষ্ট

অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতাকর্মীদের উসকে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করেছে এবং হত্যা, গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

তিনি আরও লেখেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এর ফলে আওয়ামী লীগ সংগঠনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি পোস্টে লেখেন, বর্তমানে বিদেশে অবস্থানরত ওই ব্যক্তিরা পাচার করা অর্থের পাহাড়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ নেতাকর্মীদের ব্যবহার করে আবারও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

প্রযুক্তি এগোলেও শ্রমিক পিছিয়ে থাকবে না: শিমুল বিশ্বাস