হোম > রাজনীতি

বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর, যা বললেন রাশেদ খাঁন

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার বার জটিলতায় পড়ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে তাকে ভুল সংশোধনে সুযোগ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এমনটা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে নুরের পাশে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী রাশেদ খান।

নুরুল হক নুরের বিল উত্থাপনের সময়কার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক পোস্টে রাশেদ খাঁন বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে, আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে। মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছে না।

এটা দাপ্তরিক ভুল দাবি করে রাশেদ খাঁন বলেন, মন্ত্রীরা তো নিজেরা লেখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়।

এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সমস্যা হয়েছে, তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করতে পারেননি।

রাশেদ খাঁন বলেন, সংসদে তিনি (নুরুল হক নুর) নতুন। বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণ। আশা করি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভালো করবেন।

পোস্টের শেষে তিনি সাবেক সহযোদ্ধা ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের জন্য শুভ কামনা জানান।

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সেনা মোতায়েনের দাবি

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাভারের সেই মহিলা মাদ্রাসা পরিদর্শন, শাস্তি নিশ্চিতে ভূমিকার আশ্বাস কওমি আলেমদের

আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে