হোম > রাজনীতি

বাড়ি-গাড়ি নেই, কত সম্পদের মালিক রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার

রাশেদ খান

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। যোগদানের পরেই ঝিনাইদহ-২ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে পেয়েছেন ধানের শীষের মনোনয়ন। তবে জাতীয় পর্যায়ের তরুণ এই নেতার ব্যক্তিগত গাড়ি, বাড়ি, প্লট ও জমি নেই বলে নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় রাশেদ খাঁন নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা এবং স্ত্রী গৃহিণী বলে উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, বর্তমানে রাশেদ খাঁনের কাছে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। তার স্ত্রী রাবেয়া আক্তার আলোর রয়েছে নগদ ৩০ হাজার টাকা। এছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ শাখা ও ঢাকা সেনানিবাস শাখায় রাশেদ খাঁনের ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে সাত হাজার ৫৮২ টাকা।

রাশেদ খাঁনের ৩০ ভরি এবং স্ত্রীর ১০ ভরি সোনা রয়েছে। এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৪৯৭ টাকা। যার বর্তমান মূল্য ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।

স্ত্রীর নামে সোনা, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র ও উপহারসামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

রাশেদ খাঁনের নামে কোনো স্থাবর সম্পতি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদান তথ্যে তিনি সাড়ে চার লাখ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা।

তার নামে কোনো শেয়ার বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই বলে হলফনামায় বলা হয়েছে। এমনকি দেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক