হোম > রাজনীতি

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াত আমির

আতিকুর রহমান নগরী

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থিতা নিয়ে তৎপরতা জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ কাজ সম্পন্ন করে।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা-১৫ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ বাড়ছে। বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই দিনে ঢাকা-১৩ আসন থেকেও বিভিন্ন দলের একাধিক নেতা মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসনে মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা রাজধানীর এসব আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এসআর

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস

বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে: আসিফ মাহমুদ

পুরোনো মুখ দিয়েই যুবদলের নতুন কমিটি

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না