হোম > রাজনীতি

মুস্তাফা জামান আব্বাসীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

বিশেষ প্রতিনিধি

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী, ভাওয়াইয়া গানের পুরোধা, গবেষক, লেখক মুস্তাফা জামান আব্বাসীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার ভোরে তিনি বনানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীরে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, মোস্তফা জামান আব্বাসী উপমহাদের বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের পরিবারের বিরাট অবদান রয়েছে। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন জনাব মোস্তফা জামান আব্বাসীর ভাই।

আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও মুস্তাফা জামান আব্বাসীর ইন্তিকালে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেন জামায়াত আমির।

বিএনপি নায়ক হতে পারতো কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির