হোম > রাজনীতি

ছোট একটা দেশে এতো ভাগ কীসের: জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছোট একটা দেশে এতো ভাগ কীসের। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকবাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জালিম সরকার দেশের ১৮ কোটি মানুষকে তারা চাকর মনে করতো। এ জালিমের মাথা আল্লাহ মোড়া করেছেন। ২৬ হাজার কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছে। প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহই ভালো জানেন। দুঃশাসন ও জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। স্ত্রী-সন্তানদেরও মুখ দেখতে পারিনি।

তিনি বলেন, বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। গত বছরের ১ আগস্ট আমাদের নিবন্ধনও বাতিল করা হয়েছিল। সেসময় আল্লাহ্‌কে বলেছিলাম, ৪দিন পর আল্লাহপাকের বিচার হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ইনসাফ, ন্যায়ের ও একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশা করি। দুঃখের বিষয় তা আজও আমরা পাইনি। আমরা সাফ বলেছি; এদেশে মেজরিটি-মাইনরিটি আমরা মানি না। এদেশের নাগরিক প্রত্যেকে সমমর্যাদাবান।

আমির আরও বলেন, এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলন ছিল দেশের সকল মানুষের আন্দোলন। এর কৃতিত্ব ছাত্র-জনতার।

বাংলাদেশকে আল্লাহ্‌ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ্‌ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন এ প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু